শনিবার । জুন ২০, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২০ জুন ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন
শেয়ার

১৫ সপ্তাহের ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আরও খারাপ: ওবামা


Barak-Obama

ফাইল ছবি

১৫ সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর আগের চেয়েও খারাপ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার (১৯ জুন) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘ এই যুদ্ধে শত শত কোটি ডলার ব্যয়, সামরিক বাহিনীর ওপর অতিরিক্ত চাপ এবং বহু প্রাণহানির পরও যুক্তরাষ্ট্রের অর্জন কার্যত শূন্য।

শিকাগোতে ওবামা প্রেসিডেনশিয়াল সেন্টারের উদ্বোধনের আগে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) থেকে ট্রাম্প প্রশাসনের সরে আসার সমালোচনা করেন। ওবামার দাবি, ওই সিদ্ধান্তের ফলে ইরান আরও বেশি পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ পেয়েছে।

অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নতুন শান্তি উদ্যোগের ইতিবাচক ফলের দাবি করলেও তার সুইজারল্যান্ড সফর স্থগিত হওয়ায় আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সময়ে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, ভবিষ্যতের যেকোনো আলোচনায় তেহরানের নির্ধারিত শর্ত মানতে হবে, অন্যথায় কঠোর জবাব দেওয়া হবে।

এদিকে যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এক্সন মবিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিল চ্যাপম্যান সতর্ক করে বলেছেন, কৌশলগত মজুত সংকটজনক পর্যায়ে পৌঁছালে প্রতি ব্যারেল তেলের দাম ১৫০ থেকে ১৬০ ডলারে উঠতে পারে।

সাক্ষাৎকারের শেষাংশে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ওবামা। তিনি বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।