
স্টিভ উইটকফ। ছবি: রয়টার্স
ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির আওতায় প্রথম দফার শান্তি আলোচনায় অংশ নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সুইজারল্যান্ড সফর করছেন। এর আগে আলোচনায় যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর স্থগিত করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
এদিকে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার বড় একটি বাধা দূর হয়েছে। কারণ, তেহরানের অন্যতম শর্ত ছিল লেবাননসহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে সংঘাত বন্ধ করা। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে প্রথম দফার আলোচনা করতেই উইটকফ সুইজারল্যান্ডে গেছেন।
এর আগে লেবাননে ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি ও শান্তি উদ্যোগ অনিশ্চয়তায় পড়ে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র, কাতার ও ইরানের মধ্যস্থতায় শেষ পর্যন্ত লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র: রয়টার্স








































