রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ মার্চ ২০১৫, ৯:১৭ অপরাহ্ন
শেয়ার

দেশে আরও ৩টি বিভাগ হচ্ছে: প্রধানমন্ত্রী


hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের গতিধারা আরও ত্বরান্বিত করতে বৃহত্তর ফরিদপুর, কুমিল্লা ও ময়মনসিংহে পৃথক ৩টি বিভাগ করা হবে। নতুন এই ৩ বিভাগ চালু হলে দেশের মানুষ আর রাজধানীমুখী হবে না।

বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।

ফেনীকে চট্টগ্রাম নাকি কুমিল্লা বিভাগে নেওয়া হবে এ প্রসঙ্গে তিনি বলেন, এখানে এমন একজন জঙ্গী নেত্রীর (খালেদা জিয়া) উত্থান ঘটেছে তাতে ফেনীকে কেউ-ই নিতে চান না। ফেনীবাসীর তো কোন দোষ নেই। তবে জনসংখ্যার ভিত্তিতে আমার মনে হয় ফেনীকে কুমিল্লা বিভাগেই রাখা উচিত। তবে এ বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সবকিছু বিবেচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।