সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৩ এপ্রিল ২০১৬, ২:১৩ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশী কোরিয়ান বিয়ের ৪২ শতাংশের পরিণতি ডিভোর্স


bangladeshi koreanগত এক দশক ধরে বাংলাদেশী কোরিয়ান বিয়ের হার কমেছে উল্লেখ্যহারে। নব্বইয়ের দশকে বিয়ের হার অনেক বেশি থাকলেও ক্রমান্বয়ে কমতে থাকে। ২০০২ সালের বিশ্বকাপের পর কোরিয়াতে বাংলাদেশীদের বিয়ের হার আবার বেড়ে যায়। ২০০৫ সালে সর্বোচ্চ সংখ্যক ২৫২ জন বাংলাদেশী কোরিয়ান বিয়ে হয়।

কোরিয়া ইমিগ্রেশন রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দশ বছরে ৬৩৬জন বাংলাদেশী কোরিয়ানদের সাথে বিয়েতে আবদ্ধ হয়। একই সময়ে ডিভোর্সের সংখ্যা ছিল ২৬৮ জন।

কোরিয়ানদের মধ্যে একটি গ্রুপ প্রচারণা চালিয়ে থাকে পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনামসহ কয়েকটি দেশের কর্মীরা কোরিয়াতে স্থায়ীভাবে থাকার জন্য বিয়ে করে থাকে। স্থায়ী ভিসা বা পাসপোর্ট পেয়ে গেলে ডিভোর্স দিয়ে দেয়। এরই পরিপেক্ষিতে কোরিয়ান সরকার বিদেশীদের বিয়ের পর পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি নিয়ম চালু করে।