বুধবার । জুন ৩, ২০২৬
আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না ঋণখেলাপিরা: অর্থ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না। বধবার (১৩ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ইপি পেনশন উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন অর্থ উপদেষ্টা বলেন, ইসির উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা। কিন্তু সমস্যা হচ্ছে কোর্টের স্টে অর্ডার নিয়ে। মহিউদ্দিন খান আলমগীর তো এই খেলাপি ঋণ নিয়ে পাঁচ বছর কাটিয়েই দিয়েছিলেন। আগামী নির্বাচনে কালোটাকা রোধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কালোটাকার ক্ষেত্রে দুটি বিষয় হচ্ছে উৎস আর প্রসেস। উৎসটা কিন্তু আগের চেয়ে মোটামুটি বন্ধ হয়েছে। আগে তো ব্যাংকের মালিক, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, নিউজ পেপারের মালিক, ফ্লাটের মালিক সব একজনই ছিলেন। কিন্তু এখন তো এটা হচ্ছে না। মোটামুটি এখন একটু চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে। ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমরা সবসময় বলি অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির ওপর। রাজনীতিবিদরা যদি উৎসাহ দেন যে টাকা-পয়সা দিয়ে নমিশনেশন দেবেন, ভোট দেবেন, তাহলে আমি অর্থ মন্ত্রণালয়ে থেকে তো কিছুই করতে পারব না।

সঞ্চয়পত্রের মুনাফা বাড়িয়ে দিলে কেউ ব্যাংকে টাকা রাখবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, […]

কমলো ডলারের দাম, বেড়েছে টাকার মান

জুন মাসে রেমিট্যান্স এসেছে ২৭০ কোটি ডলার

সদ্য শেষ হওয়া জুন মাসের ২৯ দিনে দেশে ২৭০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ মুদ্রায় প্রায় ৩৩ হাজার ২৮৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকায়)। প্রতিদিন গড়ে দেশের প্রবাসী আয় […]

Savings-certificate

কমলো সঞ্চয়পত্রে মুনাফার হার, আজ থেকে কার্যকর

সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন হার অনুযায়ী, এখন থেকে সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুদহার হবে ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন […]

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব স্থগিত

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার ব্যাংকগুলোতে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়। শওকত আলী ছাড়াও তার স্ত্রী ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান […]

আরও পাঁচ ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন

দেশে আজ ‘ব্যাংক হলিডে’ পালিত হবে। ফলে মঙ্গলবার (১ জুলাই) সারাদেশে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেনও। তবে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাব-সংক্রান্ত কাজের জন্য বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও জরুরি […]

lead-ad-desktop