
অভিনেতা শামস সুমন
এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে সাতটার দিকে হার্ট এটাকে তার মৃত্যু হয়।
শামস সুমন মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা এবং বড় পর্দয় দাপটের সঙ্গে অভিনয় করেছেন। কিন্তু গত এক দশকেরও বেশি সময় সময় ধরে অভিনয়ে একেবারেই অনিয়মিত ছিলেন তিনি।
শামস সুমন ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন।
২০০৮ সালে স্বপ্নপুরণ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিংয়ে ছাত্র শামস সুমনের জন্ম ১৯৬৮ সালের ২ মার্চ। জন্ম মাসেই প্রয়াত হলেন তিনি।










































