বুধবার । মার্চ ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৮ মার্চ ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
শেয়ার

ঈদ কবে?


Eid

এক মাসের সিয়াম সাধনা শেষে দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মঙ্গলবার (১৭ মার্চ) থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। তবে উৎসবের আমেজের মধ্যেও সবার মনে এখন একটাই প্রশ্ন—ঈদ কবে?

জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদ উদ্‌যাপিত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ শাওয়াল মাসের চাঁদ ১৮ মার্চ দেখা যাওয়ার সম্ভাবনা কম।

ভৌগোলিক কারণে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সে হিসেবে দেশে ঈদ হওয়ার সম্ভাব্য তারিখ ২১ মার্চ (শনিবার)। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে।

আগামী ১৯ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ২০ মার্চ ঈদ উদ্‌যাপিত হবে, অন্যথায় রমজান ৩০ দিন পূর্ণ হয়ে ২১ মার্চ দেশজুড়ে ঈদ পালিত হবে।

এদিকে ঈদকে কেন্দ্র করে বন্দর ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি শুরু হওয়ায় যানজট উপেক্ষা করেই মানুষ ছুটছে নিজ গন্তব্যে, স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।