বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ জুলাই ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন
শেয়ার

৫ আগস্ট সাধারণ ছুটি


৫ আগস্ট সাধারণ ছুটি

৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে আগেই ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার ৫ আগস্ট সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ছুটির ঘোষণা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সাধারণ ছুটিসহ ঘোষণা করেছে। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে।