
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ বলেছেন, ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় আমার ছেলে শহীদ হয়েছে। এটা ছাড়া তার আর কোনো দোষ ছিলো না।
আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বরকতুল্লাহ এ কথা বলেন।
শহীদ আবরার ফাহাদের বাবা বলেন, ভারতের সঙ্গে স্বৈরাচারী আওয়ামী লীগের বিভিন্ন অবাধ চুক্তির বিরুদ্ধে আওয়াজ তোলায় আমার ছেলেকে হত্যা করা হয়। আমার ছেলেকে হত্যা করা হয় ২০১৯ সালে। ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে বাংলাদেশ আবরার ফাহাদ হত্যার ছয় বছর পেরিয়ে গেলেও পূর্ণ বিচার এখনো হয়নি আমি এই অন্তর্বর্তী সরকারকে বলব, জুলাই হত্যাকাণ্ডসহ এই স্বৈরাচার যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে, সব হত্যার বিচার করতে হবে।




































