বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ আগস্ট ২০২৫, ২:৩৮ অপরাহ্ন
শেয়ার

ভোলাগঞ্জের পাথর উদ্ধারে অভিযান চালাবে দুদক


ভোলাগঞ্জের পাথর উদ্ধারে অভিযান চালাবে দুদক

সিলেটের ভোলাগঞ্জ পর্যাটন কেন্দ্র থেকে লুট হওয়া পাথর উদ্ধারে এবার অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা অভিযানের নেতৃত্বে কিছুক্ষণের মধ্যেই এ অভিযান শুরু হবে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজ বুধবার (১৩ আগস্ট) জানান, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের অসাধু ব্যক্তিদের যোগসাজশে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় অবৈধ পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগ পাওয়ার পর কমিশন এই অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যেই অভিযান শুরু হয়েছে।