বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ আগস্ট ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শেয়ার

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা


ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদে ভিপি হিসেবে লড়বেন আবিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন তানভীর বারী হামিম ও এজিএস পদে লড়বেন তানভীর আল হাদি মায়েদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার কিছু পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সমাবেশ থেকে সংগঠনটির সভাপতি রাকিব এ প্যানেল ঘোষণা করে।

এর পাশাপাশি ছাত্রদলের পক্ষে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মোঃ মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার ইসলাম, ক্রীড়া সম্পাদক চিনচিমা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক: মো সাইফ উল্লাহ সাইফ, সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুন্না ডাকসুতে লড়াই করবেন।

এছাড়া সদস্য পদে লড়বেন জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, হাসিবুর রহমান সাকিব, শামীম রানা
ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।

তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের সর্বশেষ সময় আজ বিকাল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২৬ আগস্ট। ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর।