প্রশাসনে ২৬৮ সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ২৬২ জন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে এবং বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত ৬ জন সিনিয়র সহকারী সচিব রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে এ পদোন্নতি সংশোধন বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
এতে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা অনলাইনে (email: sa1@mopa.gov.bd






























