চলতি আগস্ট মাসের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২০৮ কোটি ৭০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ৪৬১ কোটি ৪০ লাখ টাকা)। যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ কোটি ৬০ লাখ ডলার বেশি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেক হোসেন খান জানান, গত বছরের আগস্টের প্রথম ২৭ দিনে দেশে এসেছিল ১৯৭ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭ মিলিয়ন মার্কিন ডলারে। গত বছরের একই সময়ে এই প্রবাহ ছিল ১ হাজার ৯৭১ মিলিয়ন মার্কিন ডলার।
এছাড়া, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ৪ হাজার ৫৬৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ২ হাজার ৮৮৫ মিলিয়ন মার্কিন ডলার।






























