সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ ডিসেম্বর ২০২৫, ২:২৮ অপরাহ্ন
শেয়ার

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার


মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার

সম্প্রতি বিভিন্ন ঘটনায় আলোচিত মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশ। নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একটি অভিযোগের ভিত্তিতে।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপির এক বার্তায় বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর ডিবি তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেফাজতে হস্তান্তর করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

মঙ্গলবার রাত থেকেই আতাউর রহমান বিক্রমপুরীর ভক্ত ও অনুসারীরা তার বিষয়ে ফেইসবুকে লেখালেখি করছিলেন। ভৈরব থেকে বাসে করে আসার পথে বাস থামিয়ে তাকে মাইক্রোবাসের তুলে নেওয়া হয় বলে তার অনুসারীদের দাবি।

তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, কিংবা ঠিক কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।