
ফাইল ছবি
চট্টগ্রাম রয়্যালস দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম দলের অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন এবং নিরাপত্তার কারণে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, অনুশীলনের সময় শরিফুল একজন সতীর্থ ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে ব্যথা অনুভব করেন। এছাড়া কয়েকদিন ধরে তিনি ঠাণ্ডাজনিত সমস্যায়ও ভুগছিলেন। আগামীকাল দলের ম্যাচ থাকায় ঝুঁকি না নিয়ে পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, ‘সবকিছু ঠিক আছে। স্ক্যান করা হয়েছে, সমস্যা নেই।’ ইতোমধ্যে হাসপাতাল থেকে টিম হোটেলেও গিয়েছেন শরিফুল।










































