রবিবার । মার্চ ২২, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শেয়ার

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতের হিন্দুদের জয় হয়েছে: বিজেপি নেতা


mustafiz

ছবি: সংগৃহীত

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের আন্দোলনকারী ও বিজেপি নেতারা। কলকাতা নাইট রাইডার্সকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)কে ধন্যবাদ জানিয়েছেন তারা।

বিজেপি নেতা সংগীত সোম এ সিদ্ধান্তকে ‘ভারতের হিন্দুদের জয়’ বলে উল্লেখ করেন। বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘১০০ কোটি ভারতীয় সনাতনীর আবেগ-অনুভূতির কথা বিবেচনা করে বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। এত বড় জনগোষ্ঠীর অনুভূতিকে হালকাভাবে নেওয়া যায় না। এটি পুরো দেশের হিন্দুদের জয়।’

এর আগে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে কটাক্ষ করেছিলেন সংগীত সোম। মুস্তাফিজকে বাদ দেওয়ার পর তিনি বলেন, ‘শাহরুখ খান বুঝতে পেরেছেন যে ভারতে থেকে সনাতনীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত নয়। পাশাপাশি এটাও স্পষ্ট হয়েছে যে হাজারো সনাতনীর সমর্থনেই তিনি আজকের শাহরুখ খান।’

বিসিসিআইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উত্তর প্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র কাশ্যাপ বলেন, ‘দেশের মানুষের আবেগ-অনুভূতি বুঝে বিসিসিআই বাংলাদেশি খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

এদিকে ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুরও বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। সে দেশের একজন খেলোয়াড় আইপিএলে খেলবেন—এটা গ্রহণযোগ্য নয়।