শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৩০ জানুয়ারি ২০২৬, ১:০৪ অপরাহ্ন
শেয়ার

স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের ছয়ে ছয়


BD-Girl-Cricket

নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে স্কটল্যান্ড ৯ উইকেটে ১০১ রানেই গুটিয়ে যায়।

বাংলাদেশের ইনিংসে ওপেনার দিলারা আক্তার ২৮ বলে ৩৯ রান এবং জোয়াইরিয়া ফেরদৌস করেন ২২ রান। তিন নম্বরে নেমে শারমিন আক্তার ১৫ রান করে রানআউট হন। পরে অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারির ১০০ রানের জুটিতে বড় স্কোরের ভিত গড়ে দলটি। সোবহানা ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রান করেন। নিগার সুলতানা অপরাজিত ৩৫ বলে ৫৬ রান করেন, ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। মাত্র ৩৫ রানেই তাদের ৫ উইকেট পড়ে যায়। শেষ পর্যন্ত পিপা স্প্রাউলের অপরাজিত ২৭ রানের ইনিংসে শতরান পার করে দলটি।

বাংলাদেশের বোলিংয়ে মারুফা আক্তার ২৫ রানে ৩ উইকেট এবং স্বর্ণা আক্তার ১৩ রানে ২ উইকেট নেন।

এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে এ নিয়ে টানা ছয় ম্যাচ জিতল মেয়েরা।