শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
শেয়ার

তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান মির্জা ফখরুলের


Tarique Fokhrul

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, লাখো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, বহু গুম-খুন এবং সাম্প্রতিক আন্দোলনে প্রাণহানির মধ্য দিয়ে জনগণ একটি নতুন বাস্তবতায় পৌঁছেছে। এসব আত্মত্যাগের বিনিময়ে মানুষ নতুন প্রত্যাশার বাংলাদেশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণ উন্নয়ন ও অর্থনৈতিক গণতন্ত্রের পরিবর্তন চায়। উদার গণতন্ত্রের বিজয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে এবং সম্মিলিতভাবে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।