
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১২ হাজার ৭৬৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ৪১ বছর বয়সী এই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ৭২টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
বেসরকারি ফলাফলে তিনি ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মওলানা আবুল কালাম আজাদ পান ৮৯ হাজার ৪৩১ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু তৃতীয় হন।
নির্বাচনে নানা চ্যালেঞ্জ ও সাইবার বুলিংয়ের মুখেও জয় পাওয়া পুতুল পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা।
জয়ের প্রতিক্রিয়ায় পুতুল বলেন, দলের ওপর অর্পিত আস্থার মর্যাদা রাখতে পারায় তিনি কৃতজ্ঞ এবং লালপুর–বাগাতিপাড়ার জনগণের প্রতি ধন্যবাদ জানান।










































