
শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রীসহ উপস্থিত হাজারো মানুষ ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত বারোটার কিছু পরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি সম্মান জানান।
প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে নীরবতা পালন করেন এবং ভাষার অধিকার প্রতিষ্ঠায় আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে একই স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রীসহ উপস্থিত হাজারো মানুষ ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। পুরো এলাকা তখন শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একুশের চেতনাকে ধারণ করে ভাষা শহীদদের স্মরণ করেন।






































