রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন
শেয়ার

শহীদ মিনারে ‘ভুয়া’ স্লোগান, শ্রদ্ধা না জানিয়েই ফিরল জাতীয় পার্টি


jatia-party

ছবি: সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে জনতার রোষানলে পড়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

দলটির ব্যানার দেখে উপস্থিত একদল জনতা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতির একপর্যায়ে ফুল ও ব্যানার রেখেই শহীদ মিনার এলাকা ত্যাগ করতে হয়েছে তাদের।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত প্রায় ২টার দিকে এনসিপির মহানগর ইউনিট পুষ্পস্তবক অর্পণের জন্য শহীদ মিনারে প্রবেশ করে। তাদের পেছন পেছন ব্যানার ও ফুলের তোড়া হাতে জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মীও সেখানে যান। তবে জাতীয় পার্টির কেন্দ্রীয় পর্যায়ের কোনো পরিচিত নেতাকে সে সময় দেখা যায়নি।

এনসিপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় পার্টির ব্যানার দেখতে পেয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় জাতীয় পার্টির নেতাকর্মীরা শ্রদ্ধা না জানিয়েই শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।