রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
শেয়ার

সেনাবাহিনীর শীর্ষ কয়েকটি পদে রদবদল


BD-Army

সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদে রদবদল করা হয়েছে। রোববার (দুপুরে) বাংলাদেশ সেনাবাহিনী সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আদেশ অনুযায়ী, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টিলারি ডকট্রিন অ্যান্ড ট্রেনিং সেন্টারের (আর্টডক) জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

তার স্থলে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।