
মোঃ মোরশেদ (পাসপোর্ট নং: BR 0488333)
দুবাই প্রবাসী মোঃ মোরশেদ (পাসপোর্ট নং: BR 0488333) নামের এক যুবক গত বছরের ১৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পর থেকে নিখোঁজ রয়েছেন। তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি।
গত প্রায় আড়াই মাস যাবত খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোরশেদের ভিসার মেয়াদ ২০২৫ সালের জুলাই মাসে শেষ হয়ে গেলে তিনি দেশে ফিরতে পারছিলেন না। পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ আউটপাসের মাধ্যমে তাকে দেশে ফেরত পাঠায়। দেশে ফেরার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার ছয়দিন পর গত বছরের ২৩ ডিসেম্বর রাজধানীর বিমানবন্দর থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি নং: SJUPO6, তারিখ: ২৩/০২/২০২৬) করা হয়। ঘটনার পর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হলেও এখনো নিখোঁজ মোরশেদের কোনো সন্ধান মেলেনি।
কেউ মোরশেদের সন্ধান পেলে ০১৮৩৯০৮৯৯৬২ অথবা ০১৭৫২৩০০০৯২ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।




































