
একই সঙ্গে প্রায় ৪৩ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সাপ্তাহিক পতনও দেখা গেছে
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত তীব্র হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা এবং সুদের হার বৃদ্ধি পাওয়ার প্রভাব পড়েছে স্বর্ণবাজারে। এর ফলে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
যা গত বছরের ১১ ডিসেম্বরের পর সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। একই সঙ্গে প্রায় ৪৩ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সাপ্তাহিক পতনও দেখা গেছে।
স্পট স্বর্ণের দাম ৬ শতাংশ কমে প্রতি আউন্স (২৮.৩ গ্রাম) ৪,২১৪.৮৯ ডলারে নেমে এসেছে। এর ফলে টানা নবম দিনের মতো দরপতন অব্যাহত রয়েছে।
গত সপ্তাহে স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি কমেছে, যা ১৯৮৩ সালের ফেব্রুয়ারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।
এছাড়া, ২৯ জানুয়ারি প্রতি আউন্স ৫,৫৯৪.৮২ ডলারের রেকর্ড উচ্চতা থেকে স্বর্ণের দাম ইতোমধ্যে ২০ শতাংশের বেশি কমে গেছে।






































