বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৪ মার্চ ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
শেয়ার

চুপিসারে দ্বিতীয়বার বিয়ে করলেন র‍্যাপার বাদশা


Badsha

বলিউডের জনপ্রিয় র‌্যাপার বাদশা ও পাঞ্জাবি মডেল-অভিনেত্রী ইশা রিখির প্রেম এবার গোপন গুঞ্জন ছাড়িয়ে বাস্তবের পরিণতি পেয়েছে। ইশার মা পুনম রিখি মঙ্গলবার সামাজিক মাধ্যমে তাদের বিয়ের ছবি ও ভিডিও শেয়ার করে নবদম্পতিকে আশীর্বাদ জানান।

ভিডিওতে দেখা যায়—বাদশা পরেছেন বাদামি রঙের কুর্তা ও সোনালি পাগড়ি, আর ইশা সেজেছেন লাল সালোয়ার স্যুটে, হাতে ঝুলছে সোনালি চুড়ি। দুজনের গলায় বরমালা, আর পরিবেশ পুরোপুরি ঘরোয়া।

ইন্ডাস্ট্রির ধারণা, বিয়েটি সম্ভবত কিছুদিন আগেই পরিবার-পরিজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত বাদশা বা ইশা কেউই আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

২০২০ সালে প্রথম স্ত্রী জেসেমি গ্রেস ম্যাসি সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বাদশা–ইশা প্রেমের গুঞ্জন শোনা যায়। চার বছর আগে এক বন্ধুর পার্টিতে তাদের পরিচয় থেকেই শুরু হয়েছিল সম্পর্ক।

২০১৩ সালে ‘জাট বয়েজ পুত জাটান দে’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন ইশা। ২০১৮ সালে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘নওয়াবজাদে’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। সূত্র: হিন্দুস্থান টাইমস