শুক্রবার । মার্চ ২৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৭ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শেয়ার

বিকেলে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী


PM ministry

প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিকেলে বক্তব্য দেবেন।

আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

দলের মিডিয়া সেল থেকে প্রধানমন্ত্রীর অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।