
সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা
জাতীয় সংসদ ভবনের মসজিদে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারিয়েছেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। এ খবর তিনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মাদারীপুর-১ আসনের এই সংসদ সদস্য স্ট্যাটাসটি দেন সোমবার (৩০ মার্চ) রাতে।
তিনি লিখেছেন-
‘আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেলো। নামাজ শেষে দেখি—আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারো পায়ে চলে গেছে! এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা। যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন—আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হবো!
আপনার জুতাটি আগে জায়গায় রাখা আছে।’










































