বুধবার । এপ্রিল ১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৩১ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের ৫০ বছরের নীতিগত ভুলগুলোই পুনরাবৃত্তি করছেন ট্রাম্প: সাবেক মার্কিন কূটনীতিক


Trump

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক এক কূটনীতিক মন্তব্য করেছেন, গত পাঁচ দশকে যুক্তরাষ্ট্র যে সব পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতিগত ভুল করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেগুলোর পুনরাবৃত্তি করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সাবেক স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা রিচার্ড স্টেঙ্গেল বলেন, ট্রাম্প নজিরবিহীন এসব কাজ করছেন এক ধরনের অমার্জনীয় অজ্ঞতা, প্রমাণহীন এবং দুর্নীতির মাধ্যমে।

রিচার্ড স্টেঙ্গেল ওবামা প্রশাসনের সময় আন্ডার সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি টাইম ম্যাগাজিনের সম্পাদকও ছিলেন।

এর আগেও স্টেঙ্গেল মন্তব্য করেছিলেন যে, ট্রাম্পের ‘সত্যের প্রতি কোনো আনুগত্য নেই’ এবং তিনি ‘একজন একক আলোচক হিসেবে’ কাজ করছেন, যেখানে কূটনীতির বদলে বিষয়গুলোকে ‘রিয়েল এস্টেট চুক্তি’ হিসেবে দেখছেন।