
সিএসসিএল ইন্ডিয়ান ওশেন
চীনের রাষ্ট্রায়ত্ত শিপিং কোম্পানি কসকো শিপিং পরিচালিত দুটি কনটেইনার জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে উপসাগর ত্যাগ করেছে।
জাহাজ ট্র্যাকিং করা মেরিন ট্রাফিক থেকে তথ্য থেকে জানা গেছে।
জাহাজ দুটি হলো সিএসসিএল ইন্ডিয়ান ওশেন এবং সিএসসিএল আর্কটিক ওশেন। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, সোমবার প্রায় ০৯:১৪ গ্রিনিচ মান সময়ে প্রথমে সিএসসিএল ইন্ডিয়ান ওশেন জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে এবং এর প্রায় ২৭ মিনিট পর সিএসসিএল আর্কটিক ওশেন একই পথ অনুসরণ করে।
আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে ইরানের কঠোর নজরদারির মধ্যেই জাহাজ দুটি সফলভাবে প্রণালী পার হয়েছে।





































