
বাংলাভিশন আজ ৩১ মার্চ (মঙ্গলবার) পা রাখলো প্রতিষ্ঠার ২১ বছরে
‘দৃষ্টি জুড়ে দেশ’—এই স্লোগানে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বাংলাভিশন’ আজ ৩১ মার্চ (মঙ্গলবার) পা রাখলো প্রতিষ্ঠার ২১ বছরে। ২০০৬ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করা এই চ্যানেলটি গত দুই দশক ধরে বস্তুনিষ্ঠ সংবাদ এবং সুস্থ বিনোদন পরিবেশনের মাধ্যমে দেশ ও বিদেশের বাংলাভাষী দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোনরগাঁও মোড়স্থ নূর টাওয়ারে অবস্থিত চ্যানেলটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই আয়োজন সন্ধ্যা পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী এবং সংস্কৃতি জগতের তারকারা উপস্থিত হয়ে চ্যানেলটিকে শুভেচ্ছা জানাচ্ছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক সকল দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।






































