
নিহতদের মধ্যে ২৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য
ক্রিমিয়ায় একটি রুশ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। বুধবার ভোরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বিভিন্ন সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, কৃষ্ণ সাগরে অবস্থিত উপদ্বীপ ক্রিমিয়াতে দুর্ঘটনাটি ঘটে।
রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে এই অঞ্চলটি দখল করে নেয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৩১ মার্চ মস্কো সময় সন্ধ্যা প্রায় ৬টার দিকে নির্ধারিত ফ্লাইট চলাকালে ক্রিমিয়া উপদ্বীপের আকাশে উড়ন্ত অবস্থায় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সংবাদমাধ্যমগুলো বিমানে মোট কতজন ছিলেন তা উল্লেখ করেনি, তবে কোনো জীবিত উদ্ধার হওয়ার খবর পাওয়া যায়নি।
দ্য গার্ডিয়ান








































