বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শেয়ার

সপ্তাহে ৩ দিন অফিস চালুর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান


সপ্তাহে ৩ দিন অফিস চালুর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সপ্তাহে মাত্র তিনদিন সরকারি অফিস চালুর যে আদেশ সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে তিনদিন অফিস পরিচালনা প্রসঙ্গে গত ১ এপ্রিল ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০ নম্বর স্মারকে একটি স্মারকপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হলো।

সরকারি নির্দেশনা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সূত্রের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।