
সংগৃহীত ছবি
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী শনিবার বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার অসঙ্গত আচরণ করছে, যা বিরোধী দলকে ‘বিস্মিত, আহত ও মর্মাহত’ করেছে।
একই দিনে সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করে বিরোধী দল। মুলতবি প্রস্তাবের আলোচনার পর জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগ তুলে বিকেল ৫টা ৪৫ মিনিটে বিরোধী দলের সদস্যরা অধিবেশন ত্যাগ করেন।










































