
জেনারেল র্যান্ডি জর্জ
পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে বৃহস্পতিবার মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
র্যান্ডি জর্জকে হঠাৎ অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের দু’জন কর্মকর্তা ও একজন সংশ্লিষ্ট ব্যক্তি।
যদিও পেন্টাগন ঘটনাটিকে ‘অবসর’ বলে আখ্যায়িত করছে, সেটি অনেকের কাছেই অবাক করা। কারণ, ৪১তম আর্মি চিফ অব স্টাফ র্যান্ডি জর্জের মেয়াদ পূর্ণ হতে এখনও ছিল আরও এক বছরের বেশি সময়। তবু দপ্তরটি জানায়—জর্জ “অবিলম্বে অবসরে যাচ্ছেন”। এক বিবৃতিতে পেন্টাগন তার দীর্ঘ কয়েক দশকের সেবার প্রশংসা করে জানায়, “আমরা তাঁর অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।”
তবে কেন এই আকস্মিক বিদায়—সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। জেনারেল জর্জের অপসারণকে ঘিরে ওয়াশিংটনে শুরু হয়েছে নানা জল্পনা, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক কারণ প্রকাশ করা হয়নি।
সূত্র: রয়টার্স





































