
১৮ জেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলাকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে
দেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে হাম রোগ। বিশেষত শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। হামের বিস্তার প্রতিরোধে আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু হবে।
শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী একথা জানিয়েছেন। ম
রোববার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে দেশের ১৮ জেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলাকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
যে ৩০ উপজেলায় হামের টিকা দেওয়া হবে সেগুলো হচ্ছে-
বরগুনা: সদর উপজেলা।
পাবনা: সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া উপজেলা।
চাঁদপুর: সদর ও হাইমচর উপজেলা।
কক্সবাজার: মহেশখালী ও রামু উপজেলা।
গাজীপুর: সদর উপজেলা।
চাঁপাইনবাবগঞ্জ: সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা।
নেত্রকোনা: আটপাড়া উপজেলা।
ময়মনসিংহ: সদর, ত্রিশাল ও তারাকান্দা উপজেলা।
রাজশাহী: গোদাগাড়ি উপজেলা।
বরিশাল: মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা।
নওগাঁ: পোরশা উপজেলা।
যশোর: সদর উপজেলা।
নাটোর: সদর উপজেলা।
মুন্সীগঞ্জ: সদর, লৌহজং ও শ্রীনগর উপজেলা।
মাদারীপুর: সদর উপজেলা।
ঢাকা: নবাবগঞ্জ উপজেলা।
ঝালকাঠি: নলসিটি উপজেলা।
শরীয়তপুর: জাজিরা উপজেলা।










































