
সংগৃহীত ছবি
সংসদের আজকের অধিবেশনে কয়েকটি গণবিরোধী বিল পাস হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনার প্রতিবাদে তার নেতৃত্বে বিরোধী জোটের সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন চলাকালে এই উত্তেজনা তৈরি হয়। বিরোধীদলীয় নেতা জানান, বিরোধী দলের যুক্তিসঙ্গত আপত্তি উপেক্ষা করে বিলগুলো পাস করায় তারা এর দায় নিতে চান না, তাই ওয়াকআউট করার সিদ্ধান্ত নেন।
ওয়াকআউটের মুহূর্তে সংসদ সদস্যদের কিছু বলতে গিয়েও থেমে যান ডেপুটি স্পিকার। পরে তিনি প্রশ্ন করেন, “আপনারা যাচ্ছেন, না আবার আসছেন?” তবে লাইভ সম্প্রচারে দেখা যায়, বিরোধী এমপিরা ফিরে না এসে চেম্বার ত্যাগ করেন।










































