
শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে পাশাপাশি গণপরিবহনের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় একটি করে যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন এবং তাদের কর্মপরিধি নির্ধারণের বিধান রয়েছে। সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৬০(ক) অনুযায়ী সংশ্লিষ্ট কমিটি রাস্তার ধারণক্ষমতা বিবেচনায় নিজ নিজ এলাকায় পরিবহনযানের সংখ্যা নির্ধারণ ও রুট পারমিট অনুমোদন করে।
শেখ রবিউল আলম বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪(২)-এর ক্ষমতাবলে গেজেট জারি করে গণপরিবহনের ভাড়ার হার ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়।
এ অনুযায়ী পুনর্নির্ধারিত ভাড়া বিআরটিএ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এবং গণপরিবহনের অভ্যন্তরে দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠান ও মালিকদের নির্দেশনা দেয়।
তিনি জানান, বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা বিদ্যমান রয়েছে।









































