রবিবার । এপ্রিল ১২, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ১২ এপ্রিল ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
শেয়ার

বৈশাখী উৎসবে তিন বিশ্ববিদ্যালয়ে চিরকুট


chirkut

চিরকুট

পহেলা বৈশাখকে ঘিরে তিন বিশ্ববিদ্যালয় আয়োজিত তিনটি কনসার্টে গান শোনাবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের পরিবেশনায় থাকছে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ অসংখ্য জনপ্রিয় মৌলিক গান।

চিরকুট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফিউশন ব্যান্ড, যারা রক, লোকসংগীত ও সমসাময়িক সুরের মিশেলে নিজেদের আলাদা স্টাইল তৈরি করেছে।

১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) ব্যান্ডটি পারফর্ম করবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিকেল ৩টায় যার আয়োজন করছে নর্থ সাউথ বিশ্ববিদ‍্যালয় সাংস্কৃতিক সংগঠন। এর আগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্ট এর আমন্ত্রণে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শো করবে সকাল ১১টায়।

এর পরদিন ১৫ এপ্রিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে আরেকটি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি।

চিরকুটের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমীর ভাষ্যে, ব্যান্ডটি সবসময় তরুণদের ভালোবাসায় এগিয়েছে। তিনি বলেন, ‘তারুণ্যের ভালোবাসা নিয়েই আমরা বারবার মঞ্চে ফিরি। এবারও বৈশাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে।’