মঙ্গলবার । এপ্রিল ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ এপ্রিল ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
শেয়ার

‘সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে’


hasnat

সংসদে বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

সংসদে সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে বিএনপি নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে—এমন অভিযোগ করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি দেশের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে না।

রোববার রাতে ফেসবুক লাইভে তিনি দাবি করেন, সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়া এখন সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আনা হচ্ছে না। বিশেষ করে পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব সংসদে উপস্থাপন না করার সমালোচনা করেন তিনি।

এছাড়া, শীর্ষ ঋণখেলাপিদের তালিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে ২০টি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন, তার মধ্যে ৯টি এস আলম গ্রুপের বলে দাবি করেন তিনি। এসব প্রতিষ্ঠানকে আবার ব্যাংকিং ব্যবস্থায় ফেরানোর উদ্যোগকে তিনি “বাংলাদেশের জন্য কালো দিন” হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, কাঠামোগত সংস্কারের প্রত্যাশা থাকলেও বাস্তবে তা হচ্ছে না এবং অনেক সংসদ সদস্য মন্ত্রীদের অসন্তুষ্ট করতে না চাওয়ায় স্বাধীনভাবে কথা বলতে পারছেন না।