
ফাইল ছবি
হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি সামরিক অবস্থান ও স্থাপনাগুলোতে একাধিক সমন্বিত হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তাদের যোদ্ধারা বিইয়াদা শহরে নবগঠিত ইসরায়েলি আর্টিলারি অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালায়।
হিজবুল্লাহ আরও দাবি করে, তারা কফর জালাদি আউটপোস্টের কাছে একটি ফায়ার-কন্ট্রোল রুমে ড্রোন হামলা চালিয়েছে। পরে মিসগাভ আম বসতিতেও রকেট নিক্ষেপ করা হয়।

এ ঘটনায় ইসরায়েলি তরফে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

































