বুধবার । এপ্রিল ১৫, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৫ এপ্রিল ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ন
শেয়ার

দ্বিতীয় দফার আলোচনাতেও নেতৃত্বে থাকছেন জেডি ভ্যান্স


JD Vance

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফা সরাসরি আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পারেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনার বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাতেএ তথ্য জানিয়েছে সিএনএন।

সূত্রগুলো জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার এই সম্ভাব্য বৈঠকে অংশ নিতে পারেন। যুদ্ধ শুরুর আগ থেকেই কুশনার কূটনৈতিক তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, যুদ্ধ থেকে উত্তরণের জন্য কূটনৈতিক সমাধান খুঁজে বের করার দায়িত্ব ট্রাম্প তাঁর এই তিন শীর্ষ উপদেষ্টার ওপরই ন্যস্ত করেছেন এবং তাঁদের ওপর পূর্ণ আস্থা রাখছেন।

গত শনিবারের টানা ২১ ঘণ্টার বৈঠকের পর থেকেই একটি চুক্তিতে পৌঁছাতে জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানি প্রতিনিধি ও মধ্যস্থতাকারীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছেন বলে জানা গেছে।