বৃহস্পতিবার । এপ্রিল ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ এপ্রিল ২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ন
শেয়ার

২ ডিসি প্রত্যাহার


Bangladesh-Government

ফাইল ছবি

সরকারি প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল এনে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৫ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লাকে তাঁদের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

একই সঙ্গে নতুন নিয়োগে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মিনহাজুর রহমান, যিনি আগে সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, কিশোরগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সোহানা নাসরিনকে, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।