শনিবার । এপ্রিল ১৮, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শেয়ার

মার্কিন গণমাধ্যমকে আবারও একহাত নিলেন ট্রাম্প


Trump CNN

তিনি আরও বলেন, ‘ঠিক সময়ে তারা কেন বলে না— ‘ভালো কাজ করেছেন, মিস্টার প্রেসিডেন্ট’— এর মাধ্যমে তারা তাদের বিশ্বাসযোগ্যতা ফিরে পেতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দেশটির শীর্ষ গণমাধ্যমগুলোকে লক্ষ্য করে আবারও কথার তোপ দাগিয়েছেন। ইরান নীতি নিয়ে গণমাধ্যমগুলোর প্রকাশিত সংবাদকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তুলে তিনি গণমাধ্যমকে তার প্রশাসনের প্রশংসা করার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ব্যর্থ নিউ ইয়র্ক টাইমস, ফেক নিউজ সিএনএন এবং অন্যরা কী করবে বুঝতে পারছে না। তারা মরিয়া হয়ে ইরান পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে সমালোচনা করার কারণ খুঁজছে, কিন্তু পাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘ঠিক সময়ে তারা কেন বলে না— ‘ভালো কাজ করেছেন, মিস্টার প্রেসিডেন্ট’— এর মাধ্যমে তারা তাদের বিশ্বাসযোগ্যতা ফিরে পেতে পারে।’

সাম্প্রতিক সময়ে ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি, বিশেষ করে সামরিক চাপ, কূটনৈতিক আলোচনা এবং হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রধান গণমাধ্যমগুলো সাধারণত সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনামূলক পর্যালোচনা করে থাকে, যা একটি গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিক।