রবিবার । এপ্রিল ১৯, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শেয়ার

ইরানের সেনা দিবসে সেনাবাহিনীর প্রশংসায় মোজতবা খামেনি


Mojtoba-Khameni

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সেনাবাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় দেশটির সামরিক বাহিনী ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

ইরানের তাসনিম সংবাদ সংস্থার খবরে বলা হয়, এক বার্তায় তিনি সেনাবাহিনীর সাম্প্রতিক ভূমিকা ও সাহসিকতার ভূঁয়সি প্রশংসা করেন। মোজতবা খামেনি বলেন, ইসলামী বিপ্লবের পর ইরানের সেনাবাহিনী দুর্বলতা কাটিয়ে একটি শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে।

তিনি দাবি করেন, ইরানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্র, পাহলভি শাসনের সমর্থক ও বিচ্ছিন্নতাবাদীদের পরিকল্পনা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করেছে।

এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে প্রতিরোধের কথা উল্লেখ করে খামেনি বলেন, হামলাকারীদের কড়া জবাব দেওয়ার মাধ্যমে তাদের ‘দুর্বলতা’ বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়েছে।