সোমবার । এপ্রিল ২০, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৯ এপ্রিল ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
শেয়ার

নৌ-অবরোধ না উঠলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান


Iran

যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ-অবরোধ বহাল থাকলে আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো ধরনের আলোচনা সম্ভব নয়।

ইরানের অবস্থান হলো, চাপ ও অবরোধ বজায় রেখে আলোচনার টেবিলে বসার পরিবেশ নেই। তাই অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনাও নেই বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ অবস্থান আঞ্চলিক কূটনীতিতে নতুন জটিলতা তৈরি করতে পারে এবং চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে।

সূত্র: আল–জাজিরা