সোমবার । এপ্রিল ২০, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেবে না ইরান


Iran-US-Meeting

যুক্তরাষ্ট্র-ইরান প্রথম দফার আলোচার ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)। খবর আল জাজিরা।

আইআরএনএ জানায়, ‘ওয়াশিংটনের অতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা, বারবার অবস্থান পরিবর্তন, পরস্পরবিরোধী বক্তব্য এবং চলমান নৌ অবরোধ—যাকে তেহরান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে—এসব কারণে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিচ্ছে না ইরান।

এছাড়া, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দোষ চাপানোর খেলা’ (ব্লেম গেম) চালানোর অভিযোগও তুলেছে ইরান। ইরানের ওপর চাপ সৃষ্টি করতে দেশটি দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিচ্ছে—এমন ‘ভুল তথ্য’ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র।