শনিবার । এপ্রিল ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ এপ্রিল ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
শেয়ার

খুদে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি


pm with student

প্রধানমন্ত্রী স্কুলের তিনটি শ্রেণীকক্ষ ঘুরে দেখেন

এক অন্যরকম মানবিক ও আনন্দঘন মুহূর্তের সাক্ষী হলো রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবেই ছুটে যান স্কুলের শিশুদের কাছে। এর আগে অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় শিশুরা শ্রেণীকক্ষ থেকে হাত নাড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালে তিনি নিজেও হাত নেড়ে তাদের সাড়া দেন।

মূল অনুষ্ঠান শেষ করে বেলা ১১টা ০৫ মিনিটে প্রধানমন্ত্রী স্কুলের তিনটি শ্রেণীকক্ষ ঘুরে দেখেন। দ্বিতীয় শ্রেণীর একটি কক্ষে ঢুকে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বেশ কিছুক্ষণ খুনসুটিতে মাতেন।

pm with student

খুদে শিক্ষার্থীরা তাদের আঁকা ছবি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিশুরা উচ্ছ্বাসে ফেটে পড়ে এবং চিৎকার দিয়ে আনন্দ প্রকাশ করে। এ সময় খুদে শিক্ষার্থীরা তাদের আঁকা ছবি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে এবং বড় হয়ে কে কী হতে চায়—সেই স্বপ্নের কথা তাকে জানায়।

প্রধানমন্ত্রী শিশুদের পাশাপাশি শিক্ষকদের সঙ্গেও কথা বলেন এবং সেখানে প্রায় ১৫ মিনিট সময় কাটান।