মঙ্গলবার । এপ্রিল ২৮, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট রাজনীতি ২৮ এপ্রিল ২০২৬, ৫:২৪ অপরাহ্ন
শেয়ার

শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ: ফজলুর রহমান


Fazlur Rahman

বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, ‘মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না, শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ।’

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি। তার বক্তব্যের প্রতিবাদ করেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সদস্যরা। এতে সংসদ অধিবেশনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ফজলুর রহমান বলেন, ‘এ বাংলায় শুধু বেলি-চামেলি আর জুঁই ফুল ফোটে না, রক্ত জবাও ফোটে। এ দেশে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়েল বেঙ্গল টাইগার থাকবে ততদিন মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার জিতবে না ‘

তিনি আরও বলেন, ‘আমার বক্তব্যের পরে তারা বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই! বিরোধী দলে যারা বসে আছেন, অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে, তারা নাকি সভ্য।’

‘বিরোধী দলের নেতা বলেছেন উনি নাকি মুক্তিযোদ্ধা পরিবারের লোক, শহীদ পরিবারের লোক এবং উনি জামায়াতে ইসলামী করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন জামায়াত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ।’

এসময় ফজলুর রহমান আরও বলেন, ‘৫ আগস্টের পরে কী হয়েছে আপনারা জানেন। ইউনূস সরকার ছিল। আমি শিল্পকলার সামনে থাকি। সেখানে একটা গান হতে পারেনি, নাটক হতে পারেনি, লালন গীতি হতে পারেনি। সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল।’

সরকার দলীয় এই সংসদ সদস্য বলেন, নির্বাচনের আগে জামায়াত প্রচার কেরছিল তারা দুই-তৃতীয়াংশ মেজরিটি পেয়ে পাশ করবে। আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম জামায়াত জোট যদি মেজরিটি পায়, তাহলে আমি বিষ খাব। কথা সত্য তারা কোনোদিন যুদ্ধে জয় লাভ করতে পারে নাই, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই।’

বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল