
বৈঠকের আগে ভ্লাদিমির পুতিন ও আব্বাস আরাঘচি। ছবি: এএফপি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকে পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি প্রতিষ্ঠায় মস্কো তার সাধ্যের মধ্যে সব ধরনের সহযোগিতা করবে।
সোমবার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকের আগে রাশিয়ায় পৌঁছে প্রথম দফার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস প্রকাশিত আলাপচারিতায় পুতিন বলেন, ইরানের স্বার্থে এবং পুরো অঞ্চলের মানুষের কল্যাণে শান্তি ফিরিয়ে আনতে রাশিয়া প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এ সময় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানি জনগণের সাহসিকতার প্রশংসাও করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী রাশিয়া।











































