সোমবার । এপ্রিল ২৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৭ এপ্রিল ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
শেয়ার

মাদক ও জুয়ার বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী


alahuddin-Ahmed-

ফাইল ছবি

দেশে অবৈধ সিসা লাউঞ্জ, মাদক এবং জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আগামী ৩০ এপ্রিলের পর সারা দেশে সমন্বিত বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী।

সোমবার জাতীয় সংসদে এক নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে আবারও কার্যক্রম চালাতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনও কঠোর অবস্থানে রয়েছে। মাদক, জুয়া এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল রাজধানীর বনানীর ‘দ্য এস লাউঞ্জ’ নামে একটি সিসাবারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সেখানে মাদক সেবন ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।